মোঃ ফারুক আহমেদ: স্টাফ রিপোর্টার :
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযথ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়েছে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’। সরাইল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি তাঁর বক্তব্যে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের এই মহতী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনের সাফল্য কামনা করেন। কার্যক্রমটি বাস্তবায়নে সহায়তা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ক্যাম্পেইনের এই স্বাস্থ্যসেবামূলক আয়োজনে উপস্থিত সকলের নজর কেড়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শেখর কুমার মণ্ডল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রিধারী এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন এই কনসালটেন্ট শুধু পেশাগত দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকেননি, বরং সাধারণ মানুষের প্রতি তাঁর মানবিক সেবার হাত প্রসারিত করে সরাইলবাসীর কাছে এক অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছেন।
স্থানীয়রা জানান, ডা. শেখর কুমার মণ্ডল সরাইলসহ আশেপাশের এলাকার মানুষের জন্য এক আস্থার প্রতীক। ব্যক্তিগত চেম্বারে (নোবেল জেনারেল হাসপাতাল) তিনি যেভাবে অকৃপণভাবে রোগীদের সময় দেন এবং জটিল হৃদরোগ ও মেডিসিন সমস্যায় রোগীদের পাশে দাঁড়ান, তা বর্তমান সময়ে বিরল। তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরম আত্মীয় হয়ে উঠেছেন।
চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্যমূলক কার্যক্রমে ডা. শেখরের এই সক্রিয় অংশগ্রহণ সরাইলের স্বাস্থ্যসেবার মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তাঁর মানবিক মূল্যবোধ এবং নিবেদিতপ্রাণ সেবার গল্প এখন সরাইলবাসীর মুখে মুখে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং স্বাস্থ্যসচেতনতা তৈরিতে তাঁর ভূমিকা চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে ডা. শেখর কুমার মণ্ডল ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে অসহায় মানুষের সেবায় কাজ করে যাবেন—এমনটাই প্রত্যাশা সরাইলবাসীর।