সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার-এনজিও সমন্বয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে চায় সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশুলিয়ায় বিশেষ অভিযান হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার! দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি ‎সরাইলে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদযাপিত: মানবিক সেবায় উজ্জ্বল ডা. শেখর কুমার মণ্ডল ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ কালিকচ্ছ বাজারের সংঘর্ষে জড়িত ৩ জন সহ সরাইল থানার পুলিশের বিশেষ অভিযানে মোট আটক ৫ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী আটক বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা: খাদ্যপণ্য, সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ আসন্ন চারঘাট পৌর নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল

কালিকচ্ছ বাজারের সংঘর্ষে জড়িত ৩ জন সহ সরাইল থানার পুলিশের বিশেষ অভিযানে মোট আটক ৫

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক দুটি অভিযানে কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। একই সঙ্গে চুরির একটি মামলায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে সরাইল থানা পুলিশ। ধারাবাহিক তদন্ত, তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ২৯ জুন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. জুনাইদ (২৯), পিতা মৃত ইসমাইল মিয়া, গ্রামের বাড়ি মনিরবাগ (দক্ষিণপাড়া); মো. চাঁন মিয়া (৫০), পিতা মৃত আব্দুল আহাদ, গ্রামের বাড়ি কালিকচ্ছ (নন্দীপাড়া); এবং আশরাফুল ইসলাম (২২), পিতা ছোয়াব মিয়া, গ্রামের বাড়ি গলানিয়া (পূর্বপাড়া)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে চুরির মামলার তদন্তের সূত্র ধরে দুইজনকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল মিয়া (২২), পিতা বিল্লল মিয়া, গ্রামের বাড়ি রসুলপুর (ব্যাপারী বাড়ী), এবং পাবেল মিয়া (২০), পিতা আবু ছাইদ, গ্রামের বাড়ি বিষুতারা (বড় বাড়ি), উভয়েই সরাইল উপজেলার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা নং-৪৩, তারিখ ২৯ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরির মামলায় অভিযান পরিচালনা ও আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরাইল উপজেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে সংঘর্ষ, চুরি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হচ্ছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস, মাদক বা চুরির বিষয়ে তথ্য থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য। জনগণের সহযোগিতায় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছে সরাইল থানা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102