শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দক্ষিণাঞ্চল প্রতিনিধি :

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক মিলনমেলায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থার অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল, বাগেরহাট জেলা শাখার সভাপতি এম. হেদায়েত হোসাইন লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুনসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের এই সংগঠনটি দীর্ঘ ৪৫ বছরের ঐতিহ্য ধারণ করে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এ পথচলার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের দূরদর্শী নেতৃত্ব, ত্যাগ ও অবদান। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আরও বলেন, মফস্বল সাংবাদিকরাই দেশের তৃণমূল মানুষের জীবন, সংগ্রাম ও সম্ভাবনার গল্প তুলে ধরেন। সংগঠনের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সংবাদ প্রকাশের পাশাপাশি বিজ্ঞাপন আহরণ, সাংবাদিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বক্তারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় সাংবাদিক সংস্থা আরও শক্তিশালী, মর্যাদাবান ও কার্যকর সংগঠনে পরিণত হবে।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102