সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন জেলাবাসীর মাঝে খুশির আমেজ

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রনালয় বিভাগের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান সমূহ পরিদর্শন করেছেন।

বুধবার সকালে প্রতিনিধি দলটি ঝিনাইদহ শহরের চুটুলিয়া মোড় সংলগ্ন মাঠ, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকা, ঝিনাইদহ-কুষ্টিয়া রোড সংলগ্ন ঝিনাইদহ ক্যাডেট কলেজের উত্তর পার্শের খাস জমি, এবং শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ একর খাস জমি পরিদর্শন করেন। এছাড়াও শৈলকুপা উপজেলার গাড়াগজ্ঞ বাজারের নিকটে কুষ্টিয়া সড়কের পশ্চিম পার্শের একটি জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মাজহারুল ইসলাম, সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা।

এ সময় ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ডা. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঝিনাইদহে মেডিকেল কলেজটি জেলা শহর সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ইতমধ্যে মেডিকেল কলেজটি জেলা শহরে স্থাপনের জন্য কয়েক বছর যাবত জেলার বিভিন্ন শ্রেনী পেষার মানুষ আন্দলন সংগ্রাম সহ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। জেলাবাসির দাবি শহর সংলগ্ন চুটলিয়ার মোড়ের মাঠে, ম্যাটস ভবন সংলগ্ন জমিতে অথবা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ একর খাস জমিতেই যেন প্রতিষ্ঠিত হয় সেই দাবি তোলেন।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, শৈলকুপা উপজেলার গাড়াগজ্ঞ বাজারের পার্শে যে জায়গাটি পরিদর্শন করা হয়েছে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজের দুরত্ব মাত্র ৩০ কিলোমিটার। এখানে কলেজটি প্রতিষ্ঠিত হলে ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলার মধ্যে ৫ টি উপজেলার মানুষ তাদের স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হবেন। তিনি প্রধান মন্ত্রীর কাছে ঝিনাইদহ বাসির প্রাণের দাবি সার্বিক বিষয় বিবেচনা করে জেলা শহর সংলগ্ন যে কোন একটি স্থান নির্ধারন করে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠার দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102