রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১০ জুন ২০২৬

জেনেভায় ১০ জুন ২০২৬ তারিখে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক মি. গিলবার্ট হুংবোর সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে মন্ত্রী শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী সামাজিক ন্যায়বিচারের জন্য আইএলওর বৈশ্বিক জোট গঠণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সকল মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। তিনি শ্রম খাত সংস্কার ও জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠণের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ইতিবাচক নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফর করে বাংলাদেশের চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম এবং শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সফরের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102