কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, অধিকার রক্ষা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত & জুন, ২০২৬ইং তারিখে কলাকান্দি ইউনিয়নের
রাধামাধব মন্দির প্রাঙ্গণ এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির মূল নেতৃত্ব:
কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে শীর্ষ পদে নির্বাচিত করা হয়:
সভাপতি: পরিমল রায়, সাধারণ সম্পাদক: শিবু চন্দ্র নমঃ, সহ সভাপতি কিশোর পোদ্দার, সহ সভাপতি সঞ্জয় দাস, সহ সভাপতি টিটন চন্দ্র সরকার, সহ সভাপতি শক্তি চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক তমাল সাহা, রাতুল দাস, কোষাধ্যক্ষ খোকন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র দাস প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রঞ্জন চন্দ্র দাস, অরুণ দাস, হরিপদ মেম্বার ও রনজিত সাহা প্রমূখ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে আসন্ন উৎসবগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বলেন:
”আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কলাকান্দি ইউনিয়নের প্রতিটি মন্দিরের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”
কমিটির আগামী দিনের লক্ষ্য:
ইউনিয়নের সবকটি পূজা মণ্ডপের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সব স্তরের মানুষের সাথে সমন্বয় করা।
সামাজিক ও সেবামূলক কার্যক্রমে সনাতন ধর্মাবলম্বী যুবসমাজকে সম্পৃক্ত করা।
সভায় কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন সম্প্রদায়ের উৎসুক জনতা উপস্থিত ছিলেন।