শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জুলাই এমন একটি মাস, যা এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবেনা, শিক্ষামন্ত্রী মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে — ভূমিমন্ত্রী শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই —-স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ডিএসসিসির ৭৫ টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন ও ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা আশুলিয়ায় ওসির বিরুদ্ধে গুজবের অভিযোগ বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধে ব্যবস্থা নেয়ার দাবি!

কুমিল্লা দাউদকান্দিতে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দিতে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর এবং মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রুহুল আমিন (৪৫) দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও মুন্সি বাড়ি গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুরে জরুরি কাজে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান রুহুল আমিন। কাজ শেষে বাড়ি ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকার ফার্মেসির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কালু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি তার গতিরোধ করে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা প্রথমে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা, একটি এটিএম কার্ড এবং বিকাশ অ্যাকাউন্টে থাকা ৩ হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে অভিযুক্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তার স্ত্রী মোসা. হাসি আক্তার বিভিন্নভাবে ২ লাখ টাকা সংগ্রহ করে অভিযুক্তদের কাছে পৌঁছে দেন। এরপরও তাকে মারধর করা হয় এবং বাকি টাকা পরিশোধ না করলে পুনরায় অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রুহুল আমিন জানান, স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় তিনি উদ্ধার হন এবং চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, রুহুল আমিনকে অপহরণ করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ফুটেজ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102