শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জুলাই এমন একটি মাস, যা এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবেনা, শিক্ষামন্ত্রী মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে — ভূমিমন্ত্রী শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই —-স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ডিএসসিসির ৭৫ টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন ও ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা আশুলিয়ায় ওসির বিরুদ্ধে গুজবের অভিযোগ বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধে ব্যবস্থা নেয়ার দাবি!

শাহজাদপুরের শিক্ষক খুলনার মংলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 

মো: রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১১ শিক্ষক ও একজন ড্রাইভার খুলনার মংলায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ।

খুলনা–মোংলা মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষে মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়ির চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় সকলেই গুরুতর আহত এবং খুলনা মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আহতরা হলেন শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন, জুগ্নীদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবী নেওয়াজ, কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আঃ খালেক, মওলানা ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েল হোসেন, পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুতফর রহমান, সাতবারিয়া নুরুন্নাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, পোতাজিয়া মাদ্রাসার সুপার মোঃ ফজলুল হক, আরও দুই জন শিক্ষক এবং গাড়ির ড্রাইভার মোঃ লালচাঁদ মিয়া।

উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাদপুর উপজেলার ৯ জন প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক বুধবার রাতে খুলনার মংলা ও রামপালে ভ্রমণের উদ্দেশে  বের হন। বৃহপতিবার বিকেল সাড়ে তিনটায় রামপালের তেতুলিয়া নামক স্থানে মাইক্রোবাস ও পিক আপ এর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর থেকে একাধিক শিক্ষক ও আহতের স্বজনেরা খুলনার বিভিন্ন হাসপাতালে পোঁছে গেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102