রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা নীল জলরাশির জিকির- জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে বিস্কুট ফ্যাক্টরির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তিতাসে মজিদপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান: প্রবাসীর উদ্যোগে যুবকদের নিয়ে রাস্তা মেরামত

ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩১মে ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা মন্ত্রীর বাসভবনে এসে মনের আনন্দে উল্লাসে ছুটাছুটি করে। মাননীয় মন্ত্রী শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানটি মন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়, যেখানে শিশুরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আনন্দময় মুহূর্ত কাটায়।
মন্ত্রী শিশুদের সাথে কুশল বিনিময় করেন, তাদের ঈদের গল্প শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুদের নিজ হাতে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে বলে, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু জানায়, সরকারি বাসভবনে এসে মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও আদর-আপ্যায়ন পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।মাননীয় মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সকলের দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখা হবে যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় আসতে পারে। মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী ডাঃ শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102