সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় রাস্তা পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে পৌরসভার বাঘমারা মোড়ের রাস্তায় দুর্ঘটনা ঘটে।
​নিহত মোঃ রুবেল মিয়া (২৮) উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার মো. রমজান মিয়ার ছেলে।
​​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল মিয়া পেশায় একজন নছিমন চালক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে তিনি মুরগি সংগ্রহের উদ্দেশ্যে নছিমন নিয়ে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। হোমনা পৌরসভার বাঘমারা মোড়ে পৌঁছালে আকস্মিক একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। এসময় কুকুরটিকে বাঁচাতে গাড়ীটি ব্রেক দিলে-তা উল্টে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটিকে বাঁচাতে গিয়ে রুবেল সজোরে ব্রেক চাপলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সে গাড়ির নিচে চাপা পড়েন।
​পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
​রুবেলের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। এম এ কাসেম ভুঁইয়া সংগ্রহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102