মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Mr.Brent T Christensen এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি -র সাথে সাক্ষাৎ করেন বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান হরিণাকুণ্ডুতে ১ম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবেই সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী বছরে সোয়া ১১ হাজার কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে

হরিণাকুণ্ডুতে ১ম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবেই সম্পন্ন

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ) ভ্রাম্যমান প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতেও শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া দেশের সর্ববৃহৎ এই পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো, মোট ৫টি কেন্দ্রে ১৯০৯ জন শিক্ষার্থী। তারমধ্যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৪ এবং এসএসসি(ভোকেশনালে)১১২ জন পরীক্ষার্থী। উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে এসএসসি ও দাখিল এবং এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেন১৮৫৩ জন, এবং মোট অনুপস্থিত ছিলো ৫৬ জন। দুপুর ১ টায় এসব পরীক্ষা শেষ হয়।
তথ্যা সূত্র জানায়, নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারিতে রয়েছে শিক্ষা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথম দিনে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন মাজিদ ও তাজবিদ, মাধ্যমিকে বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়।
শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আহমেদ অনুভব, উল্লাস করে সাংবাদিকদের জানান, আমরা শতভাগ প্রশ্নের উত্তর দিয়েছি। আগামী দিনের পরীক্ষাগুলো ভালো হবে। তবে পরীক্ষার সময় আর একটু বাড়ানো দরকার ছিলো বলেও মনে করেন তিনি।

হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী জানান, প্রশাসনের সার্বিক সহোযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসএসসি ও দাখিল সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102