শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালিয়েছে। এ সময় মোটরসাইকেল, যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮ টায় পৌরশহরের তিন রাস্তার সংযোগ সড়কের ব্যস্ততম আজাদমোড় এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সাথে নিয়ে বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন।

রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে।

বিশেষ এই চেকপোস্টে দেখা যায়, দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশস্ত করছেন। এছাড়াও মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি চেকপোস্টে গুরুত্ব দেওয়া হয়। মূলত অবৈধভাবে পার্কিং, হেলমেট ও লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়িতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামী দিনগুলোতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেনো অনভিজ্ঞ পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102