শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৪ মার্চ ২০২৬

আজ বিকাল ৩:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মি. ইমরান হায়দার (Mr Imran Haider) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাকিস্তান বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। রাষ্ট্রদূত ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding – MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102