শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই: ভাইস প্রেসিডেন্ট

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বর্তমানে ‘ভালো অবস্থায়’ রয়েছে।

বার্তা সংস্থা ইসনা–এর প্রকাশিত এক বিবৃতিতে আরেফ বলেন, জ্বালানি, জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বস্ত করে জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং পেমেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এসব খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব খাত কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102