শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বগুড়ায় পপুলার লাইফ এর বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি : বগুড়া অঞ্চলে পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি- এর বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনসুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে জনাব বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে গ্রাহক সেবা, স্বচ্ছতা ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, সময়মতো দাবি পরিশোধ গ্রাহকের আস্থা বৃদ্ধির অন্যতম প্রধান উপাদান। তারা বীমা খাতকে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

সভায় বগুড়া অঞ্চলের সার্বিক ব্যবসা কার্যক্রম, প্রিমিয়াম সংগ্রহ, দাবি নিষ্পত্তির হার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102