শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নৌপরিবহন উপদেষ্টার উদ্যোগে উপকূলীয় নৌযাত্রীসেবায় নতুন দিগন্ত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩১/১/২০২৬

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর উদ্যোগে বরিশাল, ভোলা ও নোয়াখালী জেলার উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় নৌ যাত্রীসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ (BRWTP-1) এর আওতায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৪টি লঞ্চঘাটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১টি লঞ্চঘাট ও ২টি ফেরীঘাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩০ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উক্ত কর্মসূচিগুলোতে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা লঞ্চঘাট, বরিশাল সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট, ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট এবং মনপুরা উপজেলার রাম নেওয়াজ লঞ্চঘাট-২ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ফেরীঘাট এবং চেয়ারম্যান ঘাট ফেরীঘাট এর উদ্বোধন করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরাপদ, টেকসই ও নিরবচ্ছিন্ন নৌ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি নৌপথের নাব্যতা রক্ষা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা; নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা অনুবিভাগ) মোঃ আবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তগণ।

এছাড়াও আজ (৩১ জানুয়ারি) শনিবার নৌপরিবহন উপদেষ্টা ভার্চুয়ালি সংযুক্ত থেকে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর, কাজীরচর ও কালাতলিরচর এলাকাকে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করার লক্ষ্যে সাবমেরিন কেবল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

ভার্চুয়াল বক্তব্যে উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের জন্য BREB-এর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকল BREB ও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়নের ফলে মনপুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, যা ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102