শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ
উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে অবস্থিত মারহাবা শপিং কমপ্লেক্স (শিদ্দার মার্কেট)-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটটির শুভ উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ময়নামতি শাখার এফএভিপি ও এন্ড ম্যানাজার মো. মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে কড়িকান্দি বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ মো. মনির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সি, কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.নাছির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ
ফেডারেশনের সহ-সভাপতি আবদুল কাদের,
ডা.সুমন, কড়িকান্দি বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু তাহের প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বক্তারা আরও জানান, নতুন এই আউটলেটের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকরা সহজেই গ্রহণ করতে পারবেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102