শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা হোমনায় সরকারি বরাদ্দ ছাড়াই গ্রামবাসীর সহযোগিতায় ৮০ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনায় সরকারী বরাদ্ধ ছাড়াই উপজেলার মোহনপুর-ডহরগোপ গ্রামে নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে গ্রামবাসীর অর্থায়নে।এতে খরচ হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা।

সরেজমিনে দেখা গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবক সমাজের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবার থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রম ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছেন।

জানা গেছে, ডহরগোপ, আলমপুর, জয়নগর ও মোহনপুর গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের বসবাস। এলাকায় রয়েছে ৪টি কবরস্থান ও ৬টি মসজিদ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে কবরস্থানে লাশ নেওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হতো গ্রামবাসীর।

অফিস সূত্রে জানাগেছে,রঘুনাথপুর থেকে একটি পুরাতন ইটের সলিং এর রাস্তা আধা কি.মিটার রাস্তা থাকলেও দীর্ঘদিন মেরামতের অভাবে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যে- কোন মূহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গ্রামের দুই পাশে দুটি আন্তঃজেলা সড়ক থাকলেও রাস্তাটি বর্ধিত করে আন্তঃজেলা সড়ক পর্যন্ত নেয়া সম্ভব হয়নি। জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও তারা তা পূরণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের।অবশেষে গ্রামবাসী ও যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ চলমান আছে। এখন গ্রামবাসীর দাবি— তাদের এই মাটির রাস্তা দুটি আন্তঃজেলা সড়কের সঙ্গে যুক্ত করে সরকারিভাবে পাকা করা হোক, যাতে দীর্ঘমেয়াদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102