শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশব্যাপী ব্যাংকিং সেক্টরে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন (জেবিএবি), বাংলাদেশ-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নুরনবী সোহেল, স্টাফ রিপোর্টারঃ ১৫ নভেম্বর ২০২৫ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। ২০১২ সাল থেকে সংগঠনটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করলেও আনুষ্ঠানিক কাঠামো গঠিত হয় ২০২৪ সালের ১৫ নভেম্বর। ঐ দিন সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের জাতীয়তাবাদী মননশীল ব্যাংকাররা মিলিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জেবিএবির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এর আগে তারা পেশাজীবী পরিষদের ব্যানার অধীনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন।

বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন আঞ্চলিক কমিটি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। এর মধ্যে ছিল কেক কাটা, মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। বিশেষভাবে সোনালী ব্যাংকের জেবিএবি ইউনিটগুলো—জিএম অফিস যশোর অঞ্চল, জিএম অফিস বৃহত্তর চট্টগ্রাম, জিএম অফিস বগুড়া অঞ্চল, প্রিন্সিপাল অফিস ঝিনাইদহ, প্রিন্সিপাল অফিস বাগেরহাট, জেবিএবি ফরিদপুর বিভাগ, জেবিএবি বাগেরহাট অঞ্চল, জেবিএবি জনতা ব্যাংক যশোর অঞ্চলসহ বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়—দিবসটি আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করে।

কেন্দ্রীয়ভাবে ১৭ নভেম্বর সোনালী ব্যাংক জেবিএবি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন দোয়া মাহফিল, কেক কাটা এবং মিষ্টি বিতরণের পাশাপাশি নবগঠিত বেসরকারি ব্যাংক ইউনিটের ১৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে বরণ করা হয়। কেন্দ্রীয় সভায় আহবায়ক ইকবাল হোসেন অনুপস্থিত থাকলেও সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম (এজিএম, রূপালী ব্যাংক)। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সংক্ষেপে বক্তৃতায় সভাপতি এবং সদস্য সচিব উভয়ই আগামী দিনে এসোসিয়েশনকে আরও শক্তিশালী করতে সবাইকে একতাবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা ব্যাংকারদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর জোর দেন, যাতে জেবিএবি দেশের ব্যাংকিং সেক্টরে ন্যায্য দাবী আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিএবির উপদেষ্টা ডিজিএম সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইদ্রিস মিঞা (সোনালী), যুগ্ম আহবায়ক এস এম মনির হোসেন, সাইফুল আবেদিন সেলিম (জনতা), মাইনুদ্দিন ভুইয়া শিমুল (অগ্রণী), জামিউল ইসলাম, শরিফুল ইসলাম লাভলু (রূপালী), মোস্তাফিজুর রহমান হিরন, সাইফুল ইসলাম (সোনালী), একে আযাদ চৌধুরী, আতিকুল ইসলাম মানিক (এনআরবিসিব্যাংক), ওমর ফারুক অমি, ওবায়দুর রহমান ওবায়েদ (সাউথইস্ট), সোনালী ব্যাংক জেবিএবির সভাপতি মাহবুব সোহেল বাপ্পি, সেক্রেটারি শাহে আলম, সিনিয়র সহ সভাপতি শাহাজাহান সিরাজ (ম্যানেজার, মিটভোর্ড শাখা), জনতা ব্যাংক জেবিএবি সভাপতি শাহ জাহান, সেক্রেটারি রুহুল আমিন, অগ্রণী ব্যাংকের সভাপতি রাশিদুল ইসলাম, সেক্রেটারি হুমায়ুন কবির, রূপালী ব্যাংকের সভাপতি নওহীদ শাওন, সেক্রেটারি আনহার আজিজ শাফিন এবং বেসরকারি ব্যাংক ইউনিটের সভাপতি সাইফুল ইসলাম মাসুম (ভিপি, সিটি ব্যাংক) ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন চৌধুরী। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সোনালী ব্যাংক মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া এসোসিয়েশনের পুনঃপুন সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102