তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলা মহিলা দলের সহায়তা পেলেন- মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামের আগুনে পুড়ে যাওয়া পাঁচটি পরিবার।
এছাড়াও তাদের পাশে দাড়িয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদেরকে সাহায্য প্রদান করেছেন-তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসা. রুবি ইসলাম। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেব দলের যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম হৃদয় ক্ষতিগ্রস্তদের পরিবার গুলোর মধ্যে যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় সেগুলো হলো: চাল, সয়াবিন তেল, মুসুর ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বাবুল ভূঁইয়ার তত্ত্বাবধানে গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এ সহযোগিতা কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিএনপির ইউনিয়নে নেত্রী সেলিনা আউয়াল রুবি জসিম সাবিনা খাতুন হাসিনা বসির আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।