তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের থাকার জন্য বসতঘর নির্মাণ করার জন্য বিভিন্ন মালামাল ও ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। গ্রামের প্রবাসী ও বৃত্তবানদের দেয়া বসতঘর নির্মাণের জন্য বিভিন্ন মালামাল ও ব্যবহার সামগ্রী এবং নগদ টাকা তোলে দেয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবার মধ্যে। গত বৃহস্পতিবার রাত আড়াই টায় তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি মধ্যে পড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকাসহ স্বর্ণাংকার, আসবাবপত্র পুড়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি মধ্যে পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহাবৃদ্ধি মধ্যে পাড়া গ্রামের রাজ মিয়ার ছেলে মোশাররফ হোসেনের (বসত ঘর পুড়ে ঘরে থাকা নগদ দুই লাখ দশ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় দশ লাখ টাকা ক্ষতি হয়েছে), নায়েব আলীর স্ত্রী হাসিনা বেগমের (বসত ঘর পুড়ে দুই লাখ টাকা ক্ষতি হয়েছে), হাসান ওরফে সেন্টু মিয়া (নগদ দুইলাখ ২৫ হাজার টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে), মোহাম্মদ আলীর ছেলে ছাদির মিয়া (বসতঘর পুড়ে আসবাপত্রসহ সাত লাখ টাকা ক্ষতি হয়েছে), রবি মিয়ার বসতঘর পুড়ে আসবাপত্রসহ ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা জানান।
গত শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে পরিবার গুলোর মধ্যে বসতঘর নির্মাণের মালামাল ও ব্যবহার সামগ্রী এবং নগদ টাকা তোলে দেন-গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম ভূইয়া বাবুল, মোস্তাক আহমেদ ভূইয়া, নাছির উদ্দিন ভূইয়া মানিক, শাহজামান শুভ, মো.আলী হোসেন ভূইয়া, ছাদেক মাষ্টার, শেখা, হজরত আলী, নুরে আলম, দরপন মিয়া, কুরিয়ার প্রবাসী হেলাল, শাহআলম ভূইয়া, আবদুল মালেক ভূইয়া, কবির হোসেন, ওহাব মিয়া, সজীব ভূইয়া প্রমুখ।