মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন গ্রেপ্তার জনমনে স্বস্তি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় গরু ব্যবসায়ী খুন

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে দুর্বৃত্তদের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত খোকা মিয়া ওই গ্রামের মো. রশিদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গ্রামের লোকজন হঠাৎ গুলির মতো বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী জানান, রাত প্রায় চারটার দিকে চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি খোকা মিয়ার বাড়িতে এসে তাকে ডেকে বলেন, এখানে মাছ ধরা যাবে কি না। ঘুম থেকে উঠে দরজার সামনে আসতেই বিকট শব্দ শোনা যায়। বাইরে এসে তিনি দেখেন, খোকা মিয়া মাটিতে লুটিয়ে পড়ে আছেন এবং নড়াচড়া করছেন না।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102