মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন গ্রেপ্তার জনমনে স্বস্তি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

গাইবান্ধা হকার্স মার্কেটে পশু জবাইয়ের বর্জ্যে অসহনীয় দুর্গন্ধ

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ দৈনিক বাজার হকার্স মার্কেট। প্রতিদিন এখানে হাজারো মানুষের সমাগম ঘটে। কিন্তু নির্দিষ্ট সেড থাকা সত্ত্বেও বাজারে যত্রতত্র পশু ও পাখি জবাই করা হচ্ছে। এসব বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পৌরসভার প্রাণকেন্দ্রে হর্কাস মার্কেট বাজারে দেখা গেল এই চিত্র।

ভুক্তভোগী আলম মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, বাজারে মুরগি ব্যবসায়ীরা রাস্তা দখল করে মুরগি জবাই করে রক্ত, নাড়িভুঁড়ি ও মলমূত্র যত্রতত্র ফেলে রাখে। ফলে দুর্গন্ধে নাক চেপে বাজারে প্রবেশ করতে হয় ক্রেতা–বিক্রেতাদের। এতে বাজারে লোকসমাগম দিন দিন কমে যাচ্ছে। পাশাপাশি চা–স্টল, হোটেলসহ খাদ্যদ্রব্যের দোকানগুলোতে আর্থিক ক্ষতি হচ্ছে।

অথচ ২০২৫–২৬ অর্থবছরে পৌরসভা ১২ লাখ টাকা ব্যয়ে মুরগি জবাইয়ের জন্য পৃথক সেড নির্মাণ করেছে। কিন্তু ব্যবসায়ীরা সেগুলো ব্যবহার না করায় অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি বাজারের পরিবেশও নোংরা হয়ে পড়ছে।

এদিকে জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যবসায়ী ও ক্রেতা অভিযোগ করেন, বাজারের ড্রেনের ওপরই খাসি জবাই করা হয়। রক্ত, নাড়িভুঁড়ি ও বর্জ্যে ড্রেন বন্ধ হয়ে যায়। পশু জবাইয়ের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষা না থাকায় অনেক কসাই রোগাক্রান্ত বা অপরিণত বয়সী পশুও জবাই করছে। এমনকি ভেড়া জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রি করার অভিযোগও উঠেছে।

ভোক্তারা বলেন, পৌরসভার অনুমোদিত সিল ছাড়া পশু জবাই বন্ধ থাকার কথা। কিন্তু কোনো তদারকি না থাকায় কসাইরা ইচ্ছেমতো পশু জবাই করছে, এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা এবং নানা রোগের ঝুঁকিতেও পড়ছেন।

এ বিষয়ে গাইবান্ধা পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম বলেন, “বাজারে অনিয়মের বিষয়টি আমরা জানি। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুরগি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধান করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102