রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের এডহক কমিটি গঠন, ঘোষণা দিলেন এমপি ওবায়দুল্লাহ সালাফী কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে সরকারের তালবাহানা উদ্দেশ্যমূলক প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ, গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়, নির্দিষ্ট সময়েই উন্নয়ন কাজ শেষ করতে হবে — ডিএনসিসি প্রশাসক

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিল….এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আব্দুল হক

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কৌশিকচৌধুরী হিলি :-

বর্তমান সাংবিধানিক কাঠামো পলাতক শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিল। তাই ৭২ এর সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান তৈরি করতে হবে যাতে করে আর কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্বৈরাচারী হয়ে না উঠতে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানী আব্দুল হক।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের হিলিতে তার নিজস্ব অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, পিআরের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত না, যার কারনে নিম্ন কক্ষে পিআর বাস্তবায়ন না হলেও উচ্চ কক্ষে বাস্তবায়ন করা দরকার। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য ঐক্যমত কমিশনের দীর্ঘদিনের বৈঠক সুফল বয়ে আনতে পারেনি। আমরা বারবার সংবিধান পরিবর্তনের দাবি করে আসছি এছাড়াও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর
করেছে আমাদের দল। জুলাই সনদের আইনি ভিত্তি দিলেই আগামী নির্বাচনে অংশ নিতে এবি পার্টির সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি জোটে নির্বাচন করবে।

এদিকে গত মাসে দিনাজপুর-৬ আসনে এবি পার্টির  প্রার্থী হিসেবে ব্যারিষ্টার সানী আব্দুল হকের নাম ঘোষণা করেছে দলটি।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102