সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে ১৬ লক্ষ টাকার ব্যবসা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে হোমনা উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে ব্যবসার নামে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হোমনা উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।এঘটনার সাক্ষী ইব্রাহিম জানান, হেলাল ও জসিম ব্যবসা করতে চায়। হেলাল আমার ভাতিজা হয়। তখন হেলাল আমাকে বলে, চাচা‌ আপনি যদি জসিমকে বলেন, টাকা দিতে তাহলে দিবে আমি ব্যবসা করতে পারব।তখন আমি তাকে বলি—জসিম আমাদের আত্মীয়, তাই টাকার লেনদেন ঠিকভাবে করতে হবে। ইব্রাহিম আরও জানান–
অন্যদিকে দ্বিতীয় সাক্ষী মনসুর আলী মেম্বার বলেন, হেলাল ও জসিম যখন পার্টনারশিপে ব্যবসা শুরু করে, তখন আমি, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম, শাহানারা, মোহাম্মদ জামাল ভূঁইয়া, মো.জামাল হোসেনসহ স্থানীয় আরও ৮–১০ জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলাম। প্রথম ও দ্বিতীয় সাক্ষী স্ট্যাম্পে সাক্ষী দিয়েছিল প্রায় এক বছর আগে।অভিযোগকারী ও টাকার মালিক মো. জসিম গাজী জানান, “হেলাল আমাকে মুরগির ব্যবসার প্রস্তাব দেয়। কয়েক দফায় আলোচনা শেষে আমি তাকে মোট ১৬ লক্ষ টাকা দেই।

প্রথম দিকে ২–৩ মাস ব্যবসা চললেও পরে হেলাল আর যোগাযোগ রাখে না। ফোন দিলে উল্টো হুমকি দেয়।”ব্যবসা ব্যবস্থাপক হিসেবে নাম আসে মোঃ আনোয়ার হোসেনেরও, যিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।স্থানীয়রা জানান, হেলাল ও জসিমের মধ্যে ব্যবসায়িক লেনদেনের জটিলতা এখন এলাকায় উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জসিম গাজী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102