সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাস উপজেলায় এইচ এস সি পরীক্ষায় শীর্ষস্থানে জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলা তিতাস উপজেলা এইচ এস সি পরীক্ষা- ২০২৫ প্রথম স্থান অর্জন করেছে জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ এস সি পরীক্ষায় সর্বমোট ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ জন এবং ১৪ জন ফেল করেছেন। জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪৪%পাসের হারে প্রথম স্থান অর্জন। ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গার্লস কলেজ ৪৩.৬২% পাসের হারে দ্বিতীয় স্থান অর্জন, মেহনাজ হোসেন মীম সরকারি কলেজ ৪১.৪০%পাসের হারে তৃতীয় স্থান অর্জন ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ৩৩.২২% পাশের হারে চতুর্থ স্থান অর্জন।

তিতাস উপজেলায় মোট ৩টি কলেজ রয়েছে,যার মধ্যে ১টি সরকারি ও ৩টি বেসরকারি। উল্লেখযোগ্য কলেজগুলোর মধ্যে গাজীপুর খান মডেল সরকারি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার হারুন-উর- রশীদ গার্লস কলেজ ও জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে।

সরকারি কলেজ: গাজীপুর খান মডেল সরকারি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ, বেসরকারি কলেজ: মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ গার্লস কলেজ ও জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা ২০২৫ সালে এই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং চারটি কলেজের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছি।বাংলাদেশের অনেক কলেজের ছাত্র-ছাত্রী এবার ২০২৫ সালের ফলাফল খুবই খারাপ হয়েছে। ফলাফল খারাপ হওয়ার একটাই কারণ ছাত্র-ছাত্রীরা যেভাবে মোবাইল আসক্ত সেই কারণে এবছর ফলাফল খারাপ হয়েছে। আমি বলতে চাই ভালোভাবে লেখাপড়া,নিয়মিত কলেজে আসা, নিয়মিত সাপ্তাহিক, মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ভবিষ্যতে ফলাফল ভালো করতে মোবাইল আসক্ত ছাড়তে হবে। পরিবার, শিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির স্যার বলেন, আমরা আরও রেজাল্ট ভালো করতে পারতাম আশা করি ভবিষ্যতে শীর্ষস্থান ধরে রাখার চেষ্টা করবো। শতভাগ চেষ্টা করবো ছাত্র-ছাত্রীদে মাঝে শিক্ষাপ্রদান করতে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102