সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি পালন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, রমিজ উদ্দিন :

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়িভাড়া ও ১৫০০টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এবং গতকাল ঢাকা জাতীয় প্রেসক্লাবে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার হোমনা উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে এ কর্মবিরতি পালন করা হয়।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানা যায়। বিকাল ৪ টার দিকে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ কেএম আতিকুর রহমান, এটিএম মফিজুল ইসলাম শরীফ, মো. লুৎফর রহমান, ভাইস – প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম, শামসুল হক সরকার, মো. নজরুল ইসলাম, আবুল হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ। সভায় পুলিশ কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উপযুক্ত শাস্তি দাবি জানান হয় এবং দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলমান রাখার সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102