সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় এপিএস মতিন খানের দৃষ্টিনন্দন বাংলা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের একটি দৃষ্টিনন্দন বাংলো বাড়ি রয়েছে। এলাকাবাসীর কাছে বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, বরং রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত একটি পরিচিত নিদর্শন।

স্থানীয়রা জানান, মতিন খান দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান উল্লেখযোগ্য। জয়পুরে নির্মিত এই বাংলো বাড়িটি আকার-আকৃতিতে আধুনিক, চারপাশে সবুজ পরিবেশ ও খোলা প্রাকৃতিক দৃশ্য থাকায় এটি গ্রামের অন্যতম আকর্ষণীয় স্থাপনা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এলাকার প্রবীণরা বলেন, এপিএস মতিন খানের পরিবারের সঙ্গে জয়পুর গ্রামের মানুষের সম্পর্ক অত্যন্ত আন্তরিক। বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে থাকেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক নেতৃত্বেও তিনি অগ্রণী ভুমিকা পালন করছেন।

অনেকেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বাংলো বাড়িটি শুধু রাজনৈতিক নেতাদের নয়, সাধারণ মানুষের মিলনমেলাতেও পরিণত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102