সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদরের দোগাছী গ্রামে মাছ ধরতের গিয়ে খালের পানিতে ডুবে মামাতো-ফুপাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হল, দোগাছী গ্রামের রিপন মন্ডলের ছেলে লামিম হুসাইন (৫) এবং তার মামাতো ভাই আড়–য়াকান্দি গ্রামের উজ্জল হোসেনের ছেলে অর্পন (৭)।

আজ (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে তাদের মৃত্যু হয়। জানা যায়, গত একদিন আগে সদর উপজেলার দোগাছী গ্রামে লামিম হুসাইন দের বাড়িতে দাদীর সাথে বেড়াতে আসে অর্পন। এরপর আজ সকালে বাড়ি থেকে লামিম ও তার মামাতো ভাই অর্পন পাশ্ববর্তি খালে বরশি দিয়ে মাছ ধরতে যায়। সেসময় অসাবধানতা বশত তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর খালের ধারে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকার মানুষ খোজাখুজি করতে থাকে। কিছুক্ষণ পর খালের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ফারহানা শারমিন বলেন, আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102