সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ১০ কোটি এবং নিবন্ধিত যানবাহন ছাড়ালো ১ হাজার প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন

হাকিমপুরে পৌর যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি :

আগামী জাতীয় নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐকবদ্ধ করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌর যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর পৌর যুবদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ মাজহারুল ইসলাম রাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। আর এর জন্য যুবদলের প্রতিটি কর্মীকে ঐকবদ্ধ করতে হবে। আগামীতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে আশা প্রকাশ করেন দলীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102