বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুরে সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসও’র ত্রৈমাসিক উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে হরিপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ২নং আমগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা সিএসও’র সভাপতি আফজাল হোসেন।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রৌওশন আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন হোপ প্রকল্প ঠাকুরগাঁওয়ের কর্মকর্তা মনিরুজ্জামান (পাইলট), উপজেলার বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি ও সিএসও সদস্যরা।

হোপ প্রকল্পের কারিগরি সহায়তায় এবং নেটজ বাংলাদেশের বাস্তবায়নে, জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা বিএমজেড-এর অর্থায়নে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন, সামাজিক বৈষম্য ও অধিকারহীনতার চিত্র এখনও বিদ্যমান। এসব সমস্যার সমাধানে সিএসও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা আরও বলেন, হোপ প্রকল্প নারী ও শিশুদের মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ জোরদার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে পরিবার ও সমাজে নারী ও কন্যা শিশুদের মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে।

আলোচনায় বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, নির্যাতিত মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সিএসও’র উদ্যোগে সচেতনতা সৃষ্টি ও সহায়তামূলক কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে।

শেষে সভাপতি আফজাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা সবাই একসাথে কাজ করলে হরিপুরসহ সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে। নারী ও কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এটি আমাদের নৈতিক দায়িত্ব।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102