মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

নওগাঁয় দেশব্যাপী আলোচিত স্ত্রী হত্যা মামলার মূলহোতা তানভীর গ্রেফতার

আবুল হাশেম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

নওগাঁ সদর উপজেলার ভাবানীপুর কাঠালতলী মোড়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার মূলহোতা আসামি মো. তানভীর চৌধুরী (২৬) কে মামলা রুজুর মাত্র ২২ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নারী প্রায় পাঁচ বছর আগে প্রথম স্বামী মাসুদকে তালাক দিয়ে আসামি তানভীরকে বিয়ে করেন। তবে বিয়ের পরপরই তানভীরের পূর্বের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ কারণে ভিকটিম তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেন। পরে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ সালে নওগাঁ কোর্টে কোর্ট ম্যারেজের মাধ্যমে পুনরায় তানভীরকে বিয়ে করেন। কিন্তু তানভীরের মাদকাসক্তি ও পূর্বের স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগের কারণে আবারও পারিবারিক কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে ভিকটিম আদালতে যৌতুক নিরোধ আইন ও খোরপোষ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম কোর্টে হাজিরা দিতে যাওয়ার পথে ভাবানীপুর কাঠালতলী মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা আসামি তানভীর ও তার সহযোগীরা তাকে মামলা তুলে নিতে এবং সতিনকে মেনে নিতে চাপ দেয়। ভিকটিম রাজি না হলে তানভীর ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ: ১২/০৯/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।ঘটনার পর র‍্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র‍্যাব-৯, সদর কোম্পানি সিলেট যৌথ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চৈলাখেল নিজপাট গ্রামে অভিযান চালিয়ে মূলহোতা আসামি তানভীর চৌধুরীকে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102