সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী জিহাদ ডিব এর সাথে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
অস্ট্রেলিয়া, ১১ সেপ্টেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা এবং যুব বিচার মন্ত্রী মি.জিহাদ ডিব, এমপি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে অংশ বিভাজনভিত্তিক ক্যাডাস্ট্রাল ডাটাবেজসম্বলিত ভূমি মালিকানার সার্টিফিকেট (Certificate of land ownership, CLO) প্রচলনের বিষয়ে আলোচনা হয়।

আজ(বৃহস্পতিবার) স্থানীয় সময় ১১.০০টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর পার্লামেন্ট ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ সাউথ ওয়েলস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাইজড জরিপ, ভূমি ব্যবহারের জন্য ভূমি জোনিং, ভূমি নিবন্ধন ইত্যাদি বিষয়ে নিউ সাউথ ওয়েলস এর সর্বোত্তম ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয় এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এসকল আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। আমাদের বৃক্ষরাজি ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে ভূমি জোনিং মানচিত্র তৈরি অপরিহার্য এবং এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের ভূমি জোনিং প্রাকটিস বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে মর্মে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশাবাদ ব্যক্ত করেন। Department of Land Administration of Australia (DOLA) জনগণের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সার্টিফিকেট (CLO) প্রস্তুতের জন্য সুপারিশ করেছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা মন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রন জানালে তারা এতে সম্মতি জ্ঞাপন করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী; অতিরিক্ত সচিব মিজ.সায়মা ইউনুস; যুগ্মসচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মোমিনুর রশীদ এবং উপসচিব জনাব মোঃ শহীদুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102