রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কৃতী শিক্ষার্থী সরাইলে সংবর্ধনা

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হওয়া ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সরাইল সমিতি ঢাকা।

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হল রুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেষ্ট, প্রাইজ বন্ড, গিফট বক্স ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সমিতি ঢাকা’র সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান। সমিতির সহ- সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

উদ্বোধক করেন ২০২৪ এর গণ অভ্যূত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মুস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সদস্য শেখ মো. শামীম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সরাইর উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, সমিতির সহসভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আতাউল করিম আজিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, কালীকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, অরুয়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ সাদি, সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, জামায়াতে ইসলামী সরাইল উপজেলা সভাপতি এনাম খা, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর রহমান। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, প্রাইজ বন্ড, গিফট বক্স ও সার্টিফিকেট বিতরন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102