রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কুমিল্লা হোমনায় জায়গা দখল-বেদখলে দ্বন্দ্ব জেঠাতো ভাইকে হত্যায় দশ লাখ টাকার পরিকল্পনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনায় ভিটি জায়গা দখল-বেদখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাইকে ছুড়ি দিয়ে পেট কেটে ভুরি বের করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
২৪ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বেঙ্গা (৬৫) ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে এবং ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া একই বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই। রফিকুল ইসলামকে হত্যার পর বাড়ীতে গিয়ে রফিকের পরিবারের উপর অতর্কিতে হামলার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয়রা জানায়, ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আমজাদ হোসেন, আবুল মিয়া ও প্রতিবেশী আমির আলীদের সাথে জায়গা নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিলো রফিকুল ইসলামের সাথে এবং গত কয়েক বছর ধরে তাদের জায়গা জমি নিয়ে বহুবার দেন-দরবারও হয়েছে। তবে কোন মিমাংসা দিতে না পাড়ায় বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, আব্দুল কুদ্দুসের ছেলে “আমজাদ হোসেন, আবুল হোসেন, প্রতিবেশী আমির আলী, দেবর আব্দুল করিম প্রকাশ কমিক মিয়াসহ তিন পরিবারের ১০/১২জন মিলে ১০ লাখ টাকা ঘোষণা দিয়েই আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানিয়ে হোমনা থানায় অভিযোগ করেও আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। আজ সকালে আমার স্বামী পঞ্চবটি ঔষধ আনতে গেলে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করে। এরপর ছয়ফুল্লাকান্দি “রাধা মন্দিরের সামনে” ফেলে ছুড়ি দিয়ে আমার স্বামীর পেট কেটে ভুরি বের করে হত্যা করে। খুনিরা আমার বাড়িতে এসেও আবার আমাদেরকেও মারার জন্য স্বদলবলে হামলা চালায়। পরে গ্রামবাসি অলেককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।”

এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের দ্বন্দ্ব ছিলো। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মূল অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102