সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।আজ চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র‍্যালী ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার ও চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে অংশ গ্রহণ করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, প্রধান বক্তৃা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুর রহমান শাওন প্রমুখ।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি অহিদ উল্লাহ’র পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম হৃদয়সহ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এতে মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, সদস্য সচিব ইসমাইল হোসেন, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রাজীব আহমেদ।

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.মানিক মিয়া, ফরহাদ হোসেন ভূইয়া সোহেল, জগতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী মহসিন খান, আলী আহমদ, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সাইফুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.জামাল ভূইয়া, সদস্য সচিব শরীফ আহমেদ, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফরহাদ হোসেন, কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো.খোকন মিয়া প্রমুখ।আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের চান্দিনায় বিশাল বড় আনন্দ র‍্যালী করা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102