বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

কুমিল্লা তিতাসে শহীদ সুলতান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের শহীদ সুলতান শাহাদাতের এক বছর পূর্তি উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ এ ছাত্র-জনতা গণবিপ্লবে তিতাস উপজেলার এক মাত্র শহীদ সুলতান এর শাহাদাতের এক বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি শহীদ সুলতান এর বাড়ি সংলগ্ন বালুর মাঠে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা শাখার প্রধান ও কেন্দ্রীয় সমন্বয়ক সাঈদ আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো.লুৎফর রহমানের পরিচালনায় বিশেষর বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) কুমিল্লা জেলা প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মামুনুর রশীদ, সদস্য রুহুল আমীন সরকার, জামান মিয়া, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) হোমনা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো.স্বাধীন, যুগ্ম সমন্বয়ক আবদুর রহিম, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা শাখার সদস্য ও মহিলা বিভাগের প্রধান নাদিয়া আক্তার সুমা, স্থানীয় জামে মসজিদের
ইমাম আবুল কাসেম, নিহত সুলতানের স্ত্রী রেহেনা বেগম, নিহতের ভাই সুমন ব্যাপারী প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত পাঠ করেন নিহত সুলতান এর ছেলে হাফেজ মো.সাকিবুল হাসান ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102