বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার করেছে সিটিটিসি

ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে কারনে দাঁড়িয়ে থাকা গাড়ী ডাকাতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া ২টি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল দুটি মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে জানা গেছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মহাসড়কের সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া একটি মাইক্রোবাসের যাত্রী এমএইচসি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে সিলেটে বেড়াতে যাওয়ার সময় তাদের মাইক্রোবাসটি অন্যান্য যানবাহনের সাথে শাহবাজপুর এলাকায় যানজটে আটকে পড়ে।

ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে অতর্কিত তাদের এবং পাশের একটি মাইক্রোবাসে হামলা করে।তাদের গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, ৫টি দামি মোবাইলসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। পাশের মাইক্রোবাস থেকেও লক্ষাধিক টাকাসহ ৩/৪ টি মোবাইল লুটে নিয়ে গেছে।
ঘটনার কয়েক মিনিটের মধ্যে সরাইল থানার এসআই আবীর আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ বিষয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, মহাসড়ক দেখভালের দায়িত্ব হাইওয়ে পুলিশের। তবে ঘটনাটি শুনেছি, কিছু যুবক কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশের টহল দল পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিশ্বরোড এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানা পুলিশ দেখভাল করায় তিনি এ ধরনের কোনো খবর পাননি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102