সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীতে ব্রিজ নির্মাণ কাজ চলছে ধীরগতিতে!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীতে ব্রিজ নির্মাণ কাজ চলছে ধীরগতিতে এমন অভিযোগ তুলে এমন একটি পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডি থেকে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম হানিফ। তাঁর দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হল-এ যেন দেখার কেউ নেই। তিতাস উপজেলার মধ্যে অন্যতন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আসমানিয়া বাজার। প্রতিদিন এলাকার হাজার হাজার মানুষের বিচরণ। যেখানে বেশিরভাগ নারী এবং শিশু। রয়েছে ১৫ শতাধিক কোমলমতি ছাত্র- ছাত্রী।

ব্যস্ততম এ বাজারটিতে সর্বনাশা গোমতী নদী পারাপার হতে প্রতিনিয়তই ঘটছে নানা রকম
দু র্ঘটনা। এতে করে প্রশাসনের প্রতি ক্ষিপ্ত হচ্চে সাধারণ মানুষ। তাদের ধারনা তিতাস উপজেলা কতৃপক্ষ ব্রিজ সংশ্লিষ্টদের সঙ্গে কোন যোগাযোগই রাখছেন না। গোমতী নদীতে ব্রিজ নির্মাণ হচ্ছে একেবারে ধীরগতিতে। বাজারের ব্যাবসায়ীদের মাথায় হাত। ছোটো ছোটো ছাত্র-ছাত্রী নদী পারাপারে নানাবিধ সমস্যায় পরছে প্রতিদিন। এলাকাবাসীর দুর্দশার কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) নারান্দিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ যুবদলের আহবায়ক ছবির হোসেন মেম্বারের তত্বাবধানে নিজ উদ্যোগে তৈরি করা ভাসমান ব্রীজটি জনসাধারণের জন্য ভাড়া সম্পুর্ন ফ্রি করে দেয়। তবে মাঝেমধ্যে উজান থেকে নেমে আসা ঢলের কারণে এটি বেকে যায়। এতে করে ব্রিজে চলাচল করতে সমস্যা হয়।

এই সময়ে নৌকায় পার হতে মানুষের সময় নষ্ট হচ্ছে টাকা বেশি লাগছে ঘটছে নানারকম দু র্ঘটনা। সেজন্য এলাকাবাসী এবং বাজারের ব্যাবসায়ীরা দিন দিন প্রশাসন ও সেতু কতৃপক্ষের প্রতি ক্ষিপ্ত হচ্ছে। জনগণ ফুসে উঠলে যে কোন সময় ঘটে যেতে পারে নানাবিধ ঘটনা। তাই আমি তিতাস উপজেলা প্রশাসনের কাছে সবিনয়ে অনুরোধ রাখছি… যেন খুব দ্রুত আসমানিয়া বাজারের ব্রিজটি নির্মাণ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102