সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

উপার্জন সম্বল আলমসাধু গাড়ি চুরি, দিশেহারা পরিবার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দিকনগর গ্রামের শহিদুল ইসলামের আলমসাধু গাড়িটি ০৭ই আগষ্ট ২০২৫ খ্রীঃ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার পর চুরি হয়,পরিবারের এই উপার্জনের সম্বলটি চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরচক্র। অনেক খুঁজাখুজি করে ব্যর্থ হয়ে করেছেন থানায় অভিযোগ। কিছুদিন পূর্বে বিভিন্ন স্থান থেকে চুরির মহা উৎসব সৃষ্টি হলেও বর্তমানে ছিলো শুন্যের কোটায়। অনাকাঙ্খিতভাবে আবারো শুরু হয়েছে চুরির ঘটনা। আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে চুরি হয়েছে শহিদুলের ঐ আলমসাধুটি। ভোরে হঠাৎ ঘুম ভেঙে আলমসাধুটি আর খুঁজে পাননি তিনি। ধারাবাহিক চোর চক্রের এই উৎপাতের কারণে হতাশায় ভুগছে সাধারণ মানুষ।

এঘটনায় আলমসাধুর মালিক শহিদুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই আমার বাড়ির গেটের সামনে আলমসাধুটি তালা মেরে ঘুমাতে যায়। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ আলমসাধুটি গাড়িটি নাই। ভাঙা তালা পড়ে আছে। চোরে আমার আয়ের সম্বলটি চুরি করে নিয়ে গেছে৷ আমি এখন চরম বিপাকে পড়েছি।

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার শনিবার (৯ আগষ্ট) “দৈনিক প্রতিদিনের সংবাদকে” ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। খুব শীগ্রই অপরাধীকে আইনেই আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102