বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

শ্যামনগরে লোকালয়ে সুন্দরবনের হরিণ, বনবিভাগের কাছে হস্তান্তর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

শ্যামনগরে লোকালয়ে সুন্দরবনের হরিণ, বনবিভাগের কাছে হস্তান্তর

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকা যোগে কয়েকটি লোক হরিণটি খোঁজ করছিল। পরবর্তীতে আমরা কয়েকজন হরিণটি দেখতে পাই। এসময় হরিণটি রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির পুকুরে পড়ে। পরে আমরা হরিণটি উদ্ধার করে বনবিভাগকে খবর দেই। কিন্তু যারা খোঁজ করছিল লোকজন জড়ো হলে তাদের আর দেখা যায়নি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, হরিণটি লোকালয়ে আসার পিছনে চোরা শিকারীরা জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102