রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লা তিতাসের মাছিমপুরে মিনরা মডার্ণ মেডিকেল সেন্টারের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লা মো: রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের মাছিমপুরে মিনরা মডার্ণ মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টায় মাছিমপুর বাজারের আনিছ সরকার মার্কেটে মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। মেডিকেল সেন্টারটির পরিচালক সোহানুর রহমান সুমন এর জন্মদাত্রী মা মিনরা বেগম ফিতা কেটে উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মিনরা মডার্ণ মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবদুল হান্নান, মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারী, ডাঃ হুমায়ূন কবির সরকার, মোঃ আলী হোসেন, ডাঃ শহিদুল ইসলাম, ফারুক সরকার, শক্তি দাস সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ।

উদ্বোধন (উপলক্ষে বিনামূল্যে মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এতে শতাধিক রোগী তাদের নানাহ সমস্যা নিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন।
বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে যারা চিকিৎসা সেবা দিবেন, তারা হলেন, ডাঃ মোঃ আশরাফুল আমিন, ডাঃ সিফাত হোসেন রত্না, ডাঃ এহসান উদ্দিন সুমন, ডাঃ খাদিজা আক্তার ও ডাঃ তানিয়া সুলতানা প্রমূখ।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক সোহানুর রহমান সুমন বলেন, এখানে যেসব সেবা পাওয়া যাবে, সেগুলো হলো, প্রতিদিন কসমেটিক্স/ডিভাইস খৎনা ও নরমাল ডেলিভারি।

এছাড়াও স্বল্প খরচে আমরা যেসব সেবা দিয়ে থাকি তার মধ্যে রয়েছে, কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, ফোর ডি কালারড আল্ট্রাসমোগ্রাম, টি ভি এস আল্ট্রাসনোগ্রাম, হরমোন ও এলাইজো টেস্ট, বায়োকেমিস্ট, ইসিজি, ডি ডাইমার, সি ইলেট্রলাইটস, সি ফেরিটিন ইত্যাদি।
মিনরা বেগম বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এ জন্য যে, সুন্দরভাবে মেডিকেল সেন্টারটির উদ্বোধন করতে পেরেছি। আমি আমার সন্তানের জন্য দোয়া করি সে যেন সফল হতে পারে। আমার প্রতি ভালোবাসা থেকেই সে আমার নামে প্রতিষ্ঠানটি করেছে। সে যেন সফল হতে পারে সকলের কাছে আমি সহযোগিতা চাই।
সবশেষে মিলাদ, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102