মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুমিল্লা-১ আসনের খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থীর সমর্থনে মোটর শোভাযাত্রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা মোঃ রমিজ উদ্দিন :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল এর সমর্থনে মোটর শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দাউদকান্দি ও তিতাস উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে গৌরীপুর এলাকা থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে ইলিয়টগঞ্জসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূনরায় গৌরীপুর এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন। এ সময় তাদের দলীয় প্রার্থীর সমর্থন সম্বলিত ফেস্টুন, ব্যানার হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে, খেলাফত মসজিস মনোনীত এমপি প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল দাউদকান্দি ও তিতাসের ভোটারদের সমর্থন চেয়ে বলেন, ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ গঠনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে একটি বৈষম্যহীন ইসলামিক রাষ্ট্র গঠনে সুযোগ দিন। তিনি আরও বলেন, বিগত দিনে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাপকভাবে দূর্নীতি ছড়িয়ে পড়েছিল। খেলাফত মসজিল জয়ী হলে সব ধরনের দূর্নীতি অনিয়ম বন্ধ করা হবে।

এসময় মোটর শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকসহ দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102