সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
দেশে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশাল একটি মিছিল বের করে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সদর কড়িকান্দি বাজারস্থ এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, হাজী আলী হোসেন মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক ভিপি আক্তারুজ্জামান আক্তার, মোঃ আক্তারুজ্জামান, কাজী কবির হোসেন সেন্টু, কুমিল্লা উওর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তোফায়েল খান, উপজেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক আবুল খায়ের টিপু, উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, সাধারন সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গণঅভ্যুত্থানে সকল নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102