সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে ইব্রাহিম চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

তিতাসে কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকারের বিরুদ্ধে নানাহ অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অপসারণের দাবী করেছেন কলাকান্দি ইউনিয়নের সাধারণ জনগণ। খাজা মোহাম্মদ আলী চেয়ারম্যানের উঠানে প্রথমে মাদক বিরোধী আলোচনা সভা ও পরে বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কলাকান্দি বাজারে ব্যানারসহ মানববন্ধন করেন।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ইব্রাহিম সরকার ৪ আগস্ট ২০২৪ সালে বিএনপি নেতা এমআই টিপু, আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফুল ইসলামসহ বেশ কয়েকজনের বাড়ি ভাংচুর করেছে। ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। আর একারণেই তার অপসারণ চাই আমরা।
এবিষয়ে মানববন্ধনে অংশ নেওয়া মৃত আঃ রহমানের ছেলে ইউনূস বলেন, ইব্রাহিম সরকার ও মরম আলী গংরা মিলে আমার ঘরবাড়ি লুট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলজার মিয়া, কবির সরদার, মুছা সরদার, গিয়াসউদ্দিন, কলাকান্দি বাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন, বাদল সরকার, মোবারক, ইউনূস, নূর ইসলাম, মোঃ আক্তার হোসেন মেম্বার, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুর রব, হিরু মোল্লা, সমাজ সেবক ময়না, আলাউদ্দিন মোল্লা, আবুল কাশেম ও ব্যবসায়ী বাবুল, এম আই টিপু, মোঃ ছাবিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এবিষয়ে চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102