সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মানসম্পন্ন শিক্ষা প্রসারে দ্রুত এগিয়ে যাচ্ছে তিতাসের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাসে অল্প সময়ে শিক্ষার মান, শৃঙ্খলা এবং পরিপাটি পরিবেশে নজরকাড়া অগ্রগতি অর্জন করেছে তিতাস উপজেলার আসমানিয়া বাজারে অবস্থিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান “বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ।

শিক্ষা প্রতিষ্ঠানটি দক্ষ পরিচালনা এবং শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়েই শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এবছর এই প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় মোট ২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি জিপিএ-৫ সহ ২৩ জন শিক্ষার্থী সফলভাবে কৃতকার্য হয়েছে, যা পাশের হারে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির কলেজ শাখার জন্য ভাইস প্রিন্সিপালসহ বিভিন্ন বিষয়ে প্রভাষক নিয়োগ পরীক্ষা চলছে। যা সরকারি শিক্ষক পরীক্ষাকেও হার মানায়। ১২টি পদের বিপরীতে আবেদন করছে ২২০ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮২জন। এসময় নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন, দাউদকান্দি ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মো: জহিরুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর আলেকজান মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আজমল হোসেন, বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুমেন ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: সেলিম সরকার।

এদিকে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিষ্ঠানের পরিবেশ এখন অনেক গোছালো, শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে এবং পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়। বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুমেন বলেন,”আমাদের বিদ্যালয় শুরু থেকেই শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের মাঝে মানবিক গুণাবলি ও নেতৃত্বের গুণ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102