সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ময়না এখন কবরে খুনি কেন বাহিরে বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ময়না হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোডে মানববন্ধন করেছে। ব্রাহ্মণবাড়িয়া ও সর্বস্তরের জনতা ও সরাইল সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১ টায় উক্ত মানবন্ধন করা হয়।

আবহাওয়া ও বৃষ্টিজনিত কারনে নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে মানববন্ধন অনুষ্ঠিত হলেও বিভিন্ন স্তরের শত ছাত্র-জনতা স্বত:স্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করে ময়না হত্যার দ্রুত বিচার দাবি করেন।

ময়না কবরে, খুনি কেন বাহিরে উপস্থিত ছাত্র-জনতার স্লোগানে এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড প্রকম্পিত হয়।

বক্তাগণ বলেন, ফুলের মত নিষ্পাপ শিশু মাইমুনা আক্তার ময়নাকে যারা ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে লাশ মসজিদে রেখে গেছে দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি দিতে হবে অন্যথায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ময়না হত্যার বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য গত রোববার (৬জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে একই এলাকার বাহরান প্রবাসী আব্দুর রাজ্জাক এর মাদ্রাসা পড়ুয়া ৯ বছরের মেয়ে ময়না আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (৫ জুলাই) বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশু ময়না নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজা-খোঁজি করেও কোনো সন্ধান না পেয়ে একই দিনগত রাত ১ টায় সরাইল থানায় সাধারণ ডায়রী করে নিহত ময়নার পরিবার।

সোমবার (৭ জুলাই) বিকালে ময়নার পিতা আব্দুর রাজ্জাক প্রবাস থেকে দেশে আসলে বাদ আছর জানাযার মধ্য দিয়ে নির্মম হত্যাকান্ডের শিকার শিশু ময়নাকে হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102