রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক ব‍্যবসায়ী আটক করেছে যৌথবাহিনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লার ছেলে ও ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, চট্রগ্রাম জেলার মিরেরসরাই থানার পশ্চিম মিরেরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মোঃ মীর হোসেন ভূইয়া ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মোঃ ইয়াছিন। রোববার দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার (ওসি) তদন্ত মোঃ গুলজার আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত আলামিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে ৩৯৫ পিচ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ এই মাদক কারবারিকে আটক করা হয়।

ওসি তদন্ত আরো জানান, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক বেচা-কেনা চলে আসছে। হোটেল মালিকরা-কর্মচারিদের মাধ্যমে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে হেলপারের হাতে পর্যন্ত মরণ নিশা এই মাদক তুলে দিচ্ছে। আমাদের আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারির কারনে ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। আশা করি ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102