সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাসে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই মঙ্গলবার বাদ আসর জাতীয় নাগরিক পার্টি- এনসিপির বাতাকান্দিস্থ তিতাস উপজেলা কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি তিতাস উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মোঃ লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি জেলা কমিটির যুব শক্তির সদস্য আব্দুল্লাহ আল মামুন, তিতাস উপজেলা শাখা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশীদ, সদস্য সাগর হাসান, সদস্য জামান মিয়া, সদস্য ওয়াসিম, ইকবাল হোসেন, সদস্য সায়মন, হাবিবুর রহমান ও রাজু আহমেদ প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান।
আলোচনা সভা পরিচালনা করেন তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য মোঃ আনিসুর রহমান। এসময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বলেন, যখনই ফ্যাসিবাদের উত্থান হবে, তখনই আমরা মাঠে হাজির হবো।

নতুন বাংলাদেশ বির্ণিমানে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যার নাম হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীতে বাংলাদেশের মানুষের আশা আকাংখার ভরসাস্থল হবে এনসিপি৷ জাতীয় নাগরিক পার্টিতে অন্তর্ভুক্ত হতে সকলকে একযোগে কাজ করতে হবে। বৈষম্য ও ফ্যাসিবাদ সহ্য করা হবে না। আসুন আমরা এনসিপির পতাকাতলে সামিল হই। বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102