রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কুমিল্লা তিতাসে বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে বালতির পানিতে পড়ে অজিহা নামে ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার চররাজাপুর গ্রামে। নিহত শিশু অজিহা উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চররাজাপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা বাড়ির টিউবওয়েল পাড়ে মুরগি কেটে ফ্রিজে রাখার কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় পাশে রাখা পানিভর্তি একটি বালতিতে খেলার ছলে পড়ে যায় অজিহা। কিছুক্ষণ পর মেয়েকে পাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে টিউবওয়েলের পাড়ে গিয়ে বালতির মধ্যে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উ দ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নার্গিস আক্তার দুঃখ প্রকাশ করে বলেন, “একটি অসাবধান মুহূর্তে পরিবারের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। এ মৃত্যু আমাদের সবার জন্যই বেদনাদায়ক।”এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102